ঢাবি’র খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশ হবে

আমাদের নিকলী ডেস্ক ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার ২৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে।

ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। বাসস

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নম্বর-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর শুক্রবার খ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Similar Posts

error: Content is protected !!