শাবিপ্রবিতে স্নাতক ভর্তির আবেদন শুরু হচ্ছে ১৫ অক্টোবর


আমাদের নিকলী ডেস্ক ।।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১৫ অক্টোবর।

ওইদিন সকাল ১০টা থেকে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হবে এবং চলবে আগামী ৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণি বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীদেরকে পছন্দের বিষয়গুলোতে রেজিস্ট্রেশনের সুবিধার্থে ‘অ’ ও ‘ই’ ইউনিটের বিভাগসমূহকে কয়েকটি সাব-ইউনিটে (অ, ই১, ই২) ভাগ করা হয়েছে।

যদি কোনো শিক্ষার্থী অ ও ই উভয় ইউনিটের পরীক্ষা দিতে চায় তাহলে উভয় ইউনিটের জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।

আবেদন করার জন্য যে কোনো প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (SUST), এইচএসসি/সমমান শিক্ষা শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাসের সন, এসএসসি/সমমান শিক্ষা শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাসের সন এবং সাব-ইউনিটের কী ওয়ার্ড লিখে (অ, ই১, ই২) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

আগামী ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় অ ইউনিট এবং দুপুর আড়াইটায় ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ড. আব্দুল গণি জানিয়েছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। কোটা ছাড়া এ বছর সর্বমোট ১৫৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

Similar Posts

error: Content is protected !!