করিমগঞ্জে ইজিবাইক চাপায় শিশু নিহত

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের করিমগঞ্জে ইজিবাইকের চাপায় সুরাইয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ গ্রামের হযরত আলীর মেয়ে। শনিবার ১৪ অক্টোবর সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-চামড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শিশুটি রাস্তার পাশের একটি দোকান থেকে চানাচুর কিনে বাড়ি ফিরছিল। তখন বেপরোয়া গতিতে আসা ইজিবাইকটি তাকে চাপা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Similar Posts

error: Content is protected !!