বঙ্গবন্ধু প্রজন্মলীগ নিকলী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত


নিজস্ব প্রতিবেদক ।।

বঙ্গবন্ধু প্রজন্মলীগ নিকলী উপজেলা শাখার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রথমে ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর ২০১৭ নিকলী উপজেলার সাতটি ইউনিয়নের নেতৃবৃন্দের সমম্বয়ে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

“বঙ্গবন্ধু প্রজন্মলীগ” নিকলী উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হলে জেলা কমিটি কর্তৃক তা দুই বছরের জন্য অনুমোদিত হয়।

বিধান সূত্রধরকে (দামপাড়া) সভাপতি, রাইসুল হাসান রক্সিকে (নিকলী সদর) সাধারণ সম্পাদক ও সহাদেব সূত্রধরকে (দামপাড়া) সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি গঠন করে কার্যক্রম ত্বরান্বিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়। জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মীর শফিউল আলম পাভেল ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান জয় কমিটির অনুমোদন প্রদান করেন।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফ-এর কার্যালয় থেকে কমিটি অনুমোদন হয়। কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ খোকন, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও কারপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকি আমান খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক মোশাররফ হোসেন নিলয়, জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মীর শফিউল আলম পাভেল, সাধারণ সম্পাদক আনিসুর রহমান জয়সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন মোঃ শরীফুল ইসলাম শরীফ (সভাপতি, কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ), সভা পরিচালনা করেন তাকি আমান খান (চেয়ারম্যান, কারপাশা ইউনিয়ন পরিষদ)।

Similar Posts

error: Content is protected !!