নিকলীতে স্কুল শিক্ষিকাসহ ৩ নারীর আত্মহত্যা

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে পৃথক পৃথক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাসহ ৩ নারী আত্মহত্যা করেছেন।

নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পাড়াবাজিতপুর গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী জাহানারা বেগম (৬০) নিজ ঘরের আঁড়ার সাথে, নিকলী সদরের বানিয়াহাটি গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী ও ছেত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌসুমী আক্তার (৩২) রোববার রাতের কোন এক সময় নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যানে ও একই রাতে পুকুরপাড় গ্রামের মৃত ইস্রাফিলের স্ত্রী ফাতেমা (৫০) পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামে মেয়ের বাড়ির সামনের একটি আম গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

গুরুই ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য পাড়াবাজিতপুর গ্রামের সামছুল হক জানান, জাহানারা সোমবার সকালে নিজ ঘরের আঁড়ার সাথে ফাঁসিতে ঝুললে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসি সূত্রে জানা যায়, শিক্ষিকা ও এক কন্যা সন্তানের জননী মৌসুমী আক্তার বেশ কিছু দিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্বামী ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত। ফাতেমা জন্ডিস রোগে ভুগছিলেন।

Similar Posts

error: Content is protected !!