মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ গ্রেফতার ১

সংবাদদাতা ।।

মসজিদের পুকুরে চাষ করা, মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পরে ৯জন আহত হয়েছেন। একপরে প্রধান ইন্নছ আলীকে পুলিশ নিকলী সদর থেকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারবাড়িয়া জামে মসজিদের চাষ করা মাছ ইন্নছ আলীর নেতৃত্বে গত শনিবার ইফতারের আগ মুহূর্তে ঝাকি জাল দিয়ে ধরার সময় মসজিদ কমিটির সভাপতি সাফির উদ্দিন মাস্টার বাধা দিলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন রামদা, কিরিচ, বল্লম, লোহার রড ও লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের খবর পেয়ে নিকলী থানা ওসি একে,এম মাহবুব আলম, এসআই আবুল কাশেম, এসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। মসজিদ কমিটির সভাপতি সাফির উদ্দিন মাস্টারের পক্ষে আহত ভেবল (৬০), সামছুদ্দিন (৫০), আবুল হোসেন (২২), সাদির (৪০), বকুল মিয়া (৩০) কে নিকলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্নছ আলীর পক্ষে আহত মোতালিব (৬০), জজ মিয়া (৪৫) কে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জসিম (২৫), ইন্নছ আলী (৫০) কে নিকলী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আঠারবাড়িয়া মসজিদ কমিটির সভাপতি সাফির উদ্দিন মাস্টার বাদী হয়ে ২৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি একে,এম মাহবুব আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং সংঘর্ষ নিয়ন্ত্রণে আনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *