কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের সামাজিক সংগঠন “আশ্রয়”-এর পাখিদের আবাস নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল এবং সিনিয়র ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের পাখির অভয়ারণ্য অঞ্চল পরিদর্শন করেন। কোনো পাখি যেন শিকার করা না হয় এবং এই ব্যতিক্রমী কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান তিনি।
এছাড়াও আশ্রয়ের এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এডিসি ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামিল বলেন, “প্রয়োজনে মাইকিং-এর মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্যোগ নেয়া হবে।”
এসময় আশ্রয়-এর সদস্যগণসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


