নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন রাজা আবু আজ (মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৬৩ বছর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিকলী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতি আক্তার হোসেন রাজা আবু আজ দুপুর পৌনে ৩টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে আজ মাগরিব নামাজের পর। নিকলী কেন্দ্রীয় ঈদগাহের জানাজায় শরিক হয়ে দোয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু। নিকলীকেন্দ্রীক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম আমাদের নিকলী ডটকম পরিবারও তার মৃত্যুতে শোক জানিয়েছে। সেই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে।

