কিশোরগঞ্জ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের ইটনা উপজেলা ধনপুর ইউনিয়নের শিলুন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমল সরকার (৭১) আর নেই।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। তিনি কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যা রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, আগামীকাল (রোববার ১৮ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্থানীয় শ্মশ্মান ঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

