নিজস্ব প্রতিনিধি ।।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আজ সোমবার (২১ মে ২০১৮) নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর বড়হাটি ঈদগাহ মাদ্রাসা ও কবরস্থানের পাশের মাঠে স্থায়ী প্যান্ডেল কাজের ভিত্তি স্থাপন ও দোয়া করা হয়।
মজলিশপুর বড়হাটি গ্রামের ঈদগাহ মাদ্রাসা ও কবরস্থান কমিটির সভাপতি ডাঃ মোঃ মির্জালী, সেক্রেটারি মোঃ রাসেল, কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান সাজু ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, মসজিদের ইমাম সাহেব এবং এলাকার শ্রদ্ধাভাজন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ কাজের ভিত্তি স্থাপন করেন।
ঈদগাহের নিজস্ব আয় ও ব্যক্তি উদ্যোগে দান করা অর্থ সহায়তায় প্যান্ডেলের কাজ শুরু করা হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল শত রোদ বৃষ্টি হলেও অপেক্ষায় না থেকে যেন এলাকাবাসী সকলে একসাথে ঈদের জামাত আদায় করা যায়। তারই ধারাবাহিকতায় ত্রিপলের ছাউনি তৈরি করে তার নিচে নামাজ আদায় করা হবে।
যদিও ত্রিপলগুলো সার্বক্ষণিক লাগানো থাকবে না। যখনই প্রয়োজন হবে তখনই তা লাগানো হবে। এর জন্য স্থায়ীভাবে খুঁটির ব্যবস্থা করা হয়েছে।






