কটিয়াদীতে ২০০১ এসএসসি ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

৮ জুন শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের কটিয়াদী পাইলট বালক উচ্চ বিদ্যালয় ও কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ২০০১ সালের এসএসসি ব্যাচের আয়োজনে কটিয়াদী বাসস্ট্যান্ড মোহাম্মদীয়া রেস্টুরেন্টে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ২০০১ সালের এসএসসি সাবেক ছাত্র-ছাত্রীরা। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, ঠিকানা ২০০১ এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আজহারুল ইসলাম আরজু, রাসেল মাহবুব। পরে আগত সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আব্দুল্লাহ আল হাদী শাহীন।

অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, তমাল কিশোর সিংহ, কার্তিক বণিক, অজয়, প্রশান্ত ঘোষ, সুজিত বর্মন, আবুল কাসেম, শিপু, মোঃ জুয়েল মিয়া, হাসান মাহবুব তানিম, ডেভেলপমেন্ট ফর সোসাইটির চেয়ারম্যান- এস.এম. নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!