কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৯ জুন ২০১৮) সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আচমিতা ইউনিয়নের পশ্চিম চারিপাড়া গ্রামের মোঃ সাহাবুদ্দিনের কন্যা তানজিদা আক্তার (১৫)। আজ সকালে ৭টার দিকে পার্শ্ববর্তী গ্রামে নানাবাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
পথিমধ্যে ঝড়-বৃষ্টি হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কিশোরীর মৃত্যু হয়।

