ঢাকাস্থ নিকলী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ।।

ঢাকাস্থ নিকলী সমিতির আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার (৮ জুন ২০১৮) রাজধানীর তোপখানা রোডের হোটেল বৈশাখীতে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে ইফতারের পর পর্যন্ত।

প্রতি বছরের মতো এবারও ঢাকাস্থ নিকলী সমিতি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। শুক্রবারের এই অনুষ্ঠানে অতিথি ছিলেন বিচারপতি আমির হোসেন, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন, সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, জাতীয় প্রেসক্লাবের পরিচালনা পরিষদের সদস্য কুদ্দুস আফ্রাদ, সমাজকল্যাণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা কারার মাহমুদুল হোসেন, আওয়ামী লীগ ঢাকা মহানগর (উত্তর) সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা।

সংগঠনের সভাপতি বাবু সুনীল সাহার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন এবং যুগ্ম সম্পাদক এ এম জামিউল হক ফয়সাল।

আলোচনা পর্বে অতিথিদের বক্তব্যে উঠে আসে, নিকলী উপজেলার উন্নয়নে সবার একযোগে কাজ করার প্রত্যয়ের কথা। তারা বলেন, অনেক সম্ভাবনার এই অঞ্চলটি এখনো অবহেলিত। রয়েছে পর্যটনকেন্দ্র হয়ে গড়ে ওঠার সব ধরনের সম্ভাবনা। অবকাঠামোগত সাপোর্ট না পেয়েও জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে নিকলীর সাঁতারুদের একের পর এক সাফল্য অর্জনে গর্ববোধের কথা।

নিকলী উপজেলার অন্য সব দিকসহ বিশেষভাবে সাঁতার ও পর্যটনের অবকাঠামোগত উন্নয়নের জন্যও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন। অদূর ভবিষ্যতে নিকলী আরো সুন্দর ও উন্নয়নমূলক কাজের সাক্ষী হয়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করেন। এ ক্ষেত্রে দল-মত, শ্রেণী-পেশা নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন অতিথিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন ঢাকাস্থ নিকলী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ এম রুহুল কুদ্দুস ভূঞা জনি। এছাড়া আরো বক্তব্য রাখেন : উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ভূঞা, ঢাকাস্থ নিকলী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, ছাত্র বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক নিয়াদ হাসান রকি, এনায়েত কবির শোয়েব, হাসিবুর রহমান অপর, মোঃ আল আমিন।

সংগঠনের সভাপতি বাবু সুনীল সাহা উপস্থিত সকল অতিথি ও নিকলীবাসীকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ইফতার মাহফিলের আগে সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

Similar Posts

error: Content is protected !!