মক্কায় ছাদ থেকে লাফিয়ে বাংলাদেশির আত্মহত্যা

আমাদের নিকলী ডেস্ক ।।

মক্কার মসজিদুল হারাম কমপ্লেক্সের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক বাংলাদেশি আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৫ জুন ২০১৮) ওই ব্যক্তি আত্মহত্যা করেন। খবর দৈনিক গাল্ফ নিউজের।

গাল্ফ নিউজের ওই খবরে বলা হয়, বাংলাদেশি ওই ব্যক্তি মসজিদুল হারাম কমপ্লেক্সের ছাদ থেকে লাফিয়ে পড়েন। ঘটনায় ওই বাংলাদেশি তাওয়াফ করার স্থানে এক সুদানি নাগরিকের ওপর পড়েন। এতে ওই ব্যক্তিও মারাত্মকভাবে আহত হন।

লাফিয়ে পড়ার পর ওই বাংলাদেশিকে উদ্ধার করে প্রাথমিকভাবে আইয়াদ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে নূর হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। কাবা ঘরের সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তি বাংলাদেশি বলে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, গত ৮ জুন মসজিদুল হারাম কমপ্লেক্সের তিনতলা থেকে লাফিয়ে পড়ে এক ফরাসি নাগরিক আত্মহত্যা করেছিলেন

মসজিদুল হারাম কমপ্লেক্সের ছাদ থেকে কেউ যাতে না পড়ে যায় সে জন্য চারপাশে শক্ত দেয়াল তুলে দেওয়া আছে। তারপরও কীভাবে এ ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ছবিটি প্রতীকী

সূত্র : কাবা ঘরের ছাদ থেকে লাফিয়ে বাংলাদেশির আত্মহত্যা  [প্রিয়.কম, ১৭ জুন ২০১৮]

Similar Posts

error: Content is protected !!