আমাদের নিকলী ডেস্ক ।।
অনিবার্য কারণে আগামীকাল ২২ মে, রোববার অনুষ্ঠিতব্য ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাসস
পরীক্ষাটি আগামী ২৭ মে, শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সেই সাথে মাদরাসা শিক্ষা বোর্ডেরও আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাদরাসা বোর্ডের এ পরীক্ষটি আগামী ২৪ মে, মঙ্গলবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আজ ২১ মে শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

