বাজিতপুরে ৭৭ কেজি গাজাসহ গ্রেফতার-৩

gaza madok arrest

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুরে ৭৭ কেজি গাজাসহ ৩জনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। ৯ জানুয়ারি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহবুব হাসান উপজেলার উজানচর মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন শ্রীমঙ্গল থানার নোয়াগাঁও গ্রামের দরবেশ মিয়া, গাজীপুর জেলার কুলাউড়া থানার শিমুল মিয়া ও বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!