Category আবদুল হামিদ স্যার

আলোকিত শিক্ষক “হামিদ স্যার”

কারার মাহমুদুল হাসান ।। নিকলী গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় তখন চলছিল ঠিকঠাকই। কিন্তু হঠাৎ করেই স্কুলটি হেডমাস্টারবিহীন হয়ে যায়। আব্দুল হামিদ স্যার কেবল তখন বিএ পরীক্ষা দিয়েছেন। কিন্তু নিজের মাতৃভূমির বিদ্যালয়টি হেডমাস্টারবিহীন দেখে তিনি আর ঠিক থাকতে পারেননি। তাই বিএ…

মানুষ গড়ার কারিগর “হেডমাস্টার” স্যার

সুনীল সাহা ।। ধূমপানমুক্ত এলাকা নিকলী হাই স্কুল। অর্থাৎ স্কুল ও স্কুলের ধারে ধূমপান নিষিদ্ধ। এ নিয়ে সিনিয়র ছাত্ররা বিপাকে। একদিকে শিক্ষকমণ্ডলী, অন্যদিকে গার্জিয়ান বড় ভাইয়েরা সাঁড়াশি অভিযানের শিকার। অতএব, ধূমপানের গোপন আস্তানা অন্বেষণে এরা সদা ব্যস্ত থাকে। এরা সবাই…

“শিক্ষার অনির্বাণ শিখা” আমাদের প্রিয় হেডমাস্টার স্যার

শচীন্দ্র চন্দ্র দেবনাথ ।। নিকট অতীতে ষাট ও সত্তরের দশকে কিশোরগঞ্জ জেলায় (তখন মহকুমা) এমন লোক কমই ছিলেন, যিনি নিকলী স্কুলের হেডমাস্টার হামিদ স্যারকে চিনতেন না। কারণ কর্মসূত্রে তাঁর যোগাযোগ ছিল গ্রাম থেকে শহর, ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত সবার সাথে। তিনি ছিলেন…

পরশ পাথর : আবদুল হামিদ স্যার

মামুনুর রশীদ নীরব ।। আঃ হামিদ স্যার সরাসরি আমাদের শিক্ষক ছিলেন না। তবে স্যারের অনেক বিষয় গল্পের মতো মনে হয়। চাচা করিম স্যারসহ নিকলী জি.সি পাইলট হাইস্কুলের অনেক স্যারের কাছে শুনেছি তিনি এমন একজন পরশ পাথর যার সংস্পর্শে এলে ছাত্র…

স্যারের ঋণ কখনোই শোধ হবার নয়

নাসির উদ্দিন মিয়া ।। ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাস। দেশে তখন স্বাধীনতা সংগ্রামের আন্দোলন চাঙ্গা। চারিদিকে স্লোগান “চলো চলো ঢাকা চলো, ক্যান্টনমেন্ট দখল করো”। এমনই এক দিন ২০ ফেব্রুয়ারি জানতে পারি, পাকিস্তানি আর্মির নির্দেশে স্থানীয় কতিপয় দোসর নিকলীর শহীদ মিনার ভেঙ্গে…

আবদুল হামিদ স্যার ও কিছু খণ্ড স্মৃতি

শাহ মোঃ আহসান উল্লাহ ।। কোথাও চলিয়া যাব একদিন তারপর রাত্রির আকাশে অসংখ্য নক্ষত্র নিয়ে ঘুরে যাবে কতকাল জানিব না আমি। কবির এই আশঙ্কা যেদিন কিশোরগঞ্জ জেলার তথা ভাটি এলাকার শিক্ষাদানের কিংবদন্তি শিক্ষাবিদ, কৃতি শিক্ষক, শিক্ষকের শিক্ষক, অনেক কৃতি মানুষের…

“হেডমাস্টার খালু”

তৌহিদা আক্তার নাজনীন ।। এক বিদ্যানুরাগী, প্রজ্ঞাবান ও ধর্মপরায়ণ সংশপ্তক-এর গল্প এটি। যার কথা বলছি, তিনি আমার “হেডমাস্টার খালু”। তাঁকে আমরা এ নামেই ডাকতাম। অনেক বড় হয়ে জেনেছি তাঁর নাম মোঃ আবদুল হামিদ। যখন থেকে কথা বলতে শিখেছি, আমি তাঁকে…

আলো হাতে একজন…

আলহাজ্ব মোঃ হারুন অল কাইয়ুম ।। মনটা খারাপ। মনটা খুবই খারাপ হয়ে আছে। আমার সাধের ঘুড়িটা কেটে দিয়েছে আমারই এক সহপাঠি। আমি ঘুড়ি কাটাকাটি করতে প্রস্তুত ছিলাম না, ইচ্ছুকও ছিলাম না। অথচ আমার ইচ্ছার তোয়াক্কা না করেই ওর ঘুড়িটাকে একটা…

মাইলের পর মাইল হেঁটে শিক্ষার্থীদের খোঁজ নিতেন

একেএম সারওয়ার ।। আবদুল হামিদ স্যারের স্মৃতিকথা লিখতে হলে অনেক কিছুই মনে আসে। স্যারের সাথে আমাদের পরিবারের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ট। আমার বড় চার ভাইয়েরও শিক্ষক ছিলেন। তাছাড়া আমার ছোট চাচা ঈচা চাচার ছিলেন সহপাঠী। সেই থেকেই আমাদের পরিবারের সাথে…

শিক্ষার দূত আবদুল হামিদ স্যার

আবদুল হামিদ স্যারকে নিকলীর মানুষ ভুলবে না। জীবনের চলার পথটি তিনি আলোকিত করেছিলেন শিক্ষার স্পর্শে। সেই আলোয় পথ দেখে এগিয়ে গেছি আমরা। মাটির পিলসুজে প্রদীপের মতো ক্ষীণ আলো জ্বালিয়ে সমাজকে যারা আলোকিত করেন, তারা চিরকাল বেঁচে থাকেন। মানবতার সেবায় নিবেদিত…

লিজেন্ডারি হেডমাস্টার আবদুল হামিদ স্যার

মাজহারুল ইসলাম (উজ্জ্বল) ।। জ্ঞানতাপস হেডমাস্টার আবদুল হামিদ। নিকলীর শিক্ষাকাশে সূর্যের মতো প্রজ্জ্বলিত একটি নাম। যিনি রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী এবং অগণিত ভক্ত-ছাত্র। আবদুল হামিদ কিশোরগঞ্জের প্রত্যন্ত জনপদ নিকলী উপজেলা সদরের পুকুরপাড় গ্রামে ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কারার…

নিকলীর “শিক্ষার দূত” জ্ঞানতাপস আবদুল হামিদ

লিবিয়া থেকে সবে দেশে ফিরেছেন। রাতটা কোনরকম বাড়িতে সকালেই পায়জামা-পাঞ্জাবি পরে হাতে তসবীহ নিয়ে বেরিয়ে পড়েছেন গাঁয়ের পথে। ঘুরতে ঘুরতে সোয়াইজনী নদীর গরুছাড়া ঘাট। নৌকার মাঝি ইদ্রিস আলী স্যারকে দেখে প্রথমে চিনতে না পারলেও পরক্ষণেই সালাম দিয়ে নৌকা থেকে নেমে…