ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর থেকে

আমাদের নিকলী ডেস্ক ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ মঙ্গলবার রাত ১০টায় শেষ হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তি আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন। বাসস

ভর্তি পরীক্ষা যথাক্রমে ‘গ’ ইউনিটে ১৫ সেপ্টেম্বর শুক্রবার, ‘চ’ ইউনিটে (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর শনিবার, ‘খ’ ইউনিটে ২২ সেপ্টেম্বর শুক্রবার, ‘চ’ ইউনিটে (অংকন) ২৩ সেপ্টেম্বর শনিবার, ‘ক’ ইউনিটের ১৩ অক্টোবর শুক্রবার এবং ‘ঘ’ ইউনিটে ২০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।

বুধবার ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা জমা দেয়ার শেষ তারিখ ৩০ আগস্ট। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১২ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ শিক্ষাবর্ষে ৫টি ইউনিটের মোট ৭ হাজার ১২৩টি আসনের বিপরীতে ২ লাখ ৭৭ হাজার ৭১৫ জন ভর্তিপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছে, যার মধ্যে ‘ক’ ইউনিটের ১ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ৯১ হাজার ১৪৩ জন, ‘খ’ ইউনিটের ২ হাজার ৩৬৩টি আসনের বিপরীতে ৩৩ হাজার ১৬৪ জন, ‘গ’ ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৯৫৪ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৬১০টি আসনের বিপরীতে ১ লাখ ৩ হাজার ২৮২ জন এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২০ হাজার ১৭২ জন আবেদন করেছে।

Similar Posts

error: Content is protected !!