আমাদের নিকলী ডেস্ক ।।
তারকাদম্পতি কারিনা কাপুর খান এবং সাইফ আলী খান হাজির হয়েছেন ‘কফি উইক করণ ৯’-এর চতুর্থ পর্বে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এই জুটিকে একসঙ্গে দেখা যাবে করণের শোতে।
অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুরকে নিয়ে প্রকাশিত নতুন টিজারে দেখা গেছে চমৎকার খুনসুটি, মজাদার নানা মন্তব্য এবং উপস্থাপক করণ জোহরের সঙ্গে তাদের খোলামেলা আড্ডা। এই শোয়ে জুটি হিসেবে তারা শেষবার এসেছিলেন ২০১০ সালে, সিজন থ্রিতে। এর আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম সিজনেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।
টিজারের শুরুতেই করণকে নিয়ে একটি মজার মন্তব্য করেন কারিনা। শোটি তার শেষ সিজনের কাছাকাছি পৌঁছানোয় স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, “আমি বেশ খুশি ও স্বস্তি পেয়েছি, কারণ আমাদের আর বারবার ‘কফি উইক করণ’-এ আসতে হবে না।”
সঙ্গে সঙ্গে জবাব দিয়ে করণ বলেন, “শোটির শেষ সিজন নিয়ে এত সংবেদনশীলতা দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ।”
এই দুই বন্ধুর কথার মাঝখানে সাইফ বলে ওঠেন, এই শোয়ের জন্য তিনি নিজেকে ‘বেমানান’ মনে করেন।
আড্ডা আরও জমে ওঠে যখন করণ বর্তমান প্রজন্মের তারকাদের মধ্য থেকে ১ নম্বর অভিনেতার নাম জানতে চান কারিনার কাছে। কারিনার উত্তর হয়তো অবাক করার মতো না হলেও, সাইফ বেশ রসিকতা করেই বলে ওঠেন, “তুমি অন্য অভিনেতাদেরও তো প্রশংসা করতে পারো।”
এর পরে এই দম্পতি গেমিং রাউন্ডে অংশ নেন এবং ‘কে’ অক্ষর দিয়ে শুরু হয় এমন অভিনেতাদের নাম বলতে শুরু করেন।
গত ৩০ সেপ্টেম্বর করণ জোহর ঘোষণা করেছিলেন যে, এই জনপ্রিয় শোটি তার শেষ সিজন নিয়ে ফিরছে। এই আড্ডার সঙ্গে তাঁর ২২ বছরের যাত্রার কথা স্মরণ করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। ২০০৪ সালে যখন তিনি তার বাবা প্রযোজক যশ জোহরকে এই শোয়ের আইডিয়া দিয়েছিলেন, তখন তার বাবা প্রথমে এতে সন্দেহ প্রকাশ করেছিলেন।
শোয়ের বিভিন্ন মুহূর্ত ও বিতর্কের কথা স্মরণ করে করণ বলেন, “আমি প্রেমিক, বন্ধুবান্ধব, পরিবার এবং এমন অনেককে ডেকেছি যারা পরবর্তীতে একে অপরের প্রাক্তনে পরিণত হয়েছেন; এমনকি তাদের কেউ কেউ বিয়েও করেছেন। আমি প্রায় জাতীয় তারকাদের ক্যারিয়ারের বারোটা বাজিয়ে দিয়েছি, আর ‘স্বজনপ্রীতি’ বা নেপোটিজম শব্দটির বোঝা আজও আমাকে বয়ে বেড়াতে হচ্ছে।”
শোটির নতুন পর্ব প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জিও হটস্টারে মুক্তি পাচ্ছে।
তথ্যসূত্র: IndiaToday








