ভবন ধসে মালয়েশিয়ায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


আমাদের নিকলী ডেস্ক ।।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় চাপা পড়া এক বাংলাদেশি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মোহাম্মদ আখতার হোসেন।

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটলেও, দীর্ঘ চেষ্টার পর বুধবার বিকেলে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, তিনতলা ওই ভনের ওপরে আরো একতলা নির্মাণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা রেকার দিয়ে ধ্বংসস্তূপ সরালেও, ধসে পড়া দেয়ালগুলোর বড় বড় অংশ ভাঙতে বেশ সময় লেগে যায়।

কংক্রিট সরানোর জন্য পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় উদ্ধার কাজে বিলম্ব হয় বলে জানান উদ্ধারকর্মীরা।

সূত্র : মালয়েশিয়ায় ভবন ধসে এক বাংলাদেশির মৃত্যু  [সময় নিউজ, ১০ জানুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!