খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
নিকলী সদরের ষাইটধার পূব হাটির তুষার আজ (শনিবার ২৪ ফেব্রুয়ারি) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তার বয়স আনুমানিক ১৮। বাবার নাম জামাল।
জানা যায়, আজ দুপুর আনুমানিক দেড়টায় নিকলী সদর ইউনিয়নের ষাইটধার পূব হাটির তুষার (১৮) নিজ ঘরের আড়ার সাথে ফাঁসিতে আত্মহত্যা করেছেন। তার বাবার নাম জামাল। তুষার নিকলী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ফলের ব্যবসায়ী ছিলেন।
এ সময় তুষারের বাবা-মা বাড়ির পাশেই কাজে ব্যস্ত ছিলেন। খবর পেয়ে নিজ ঘরের আড়ার সাথে ছেলেকে ঝুলতে দেখে দড়িতে নামিয়ে তাড়াতাড়ি নিকলী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিক তুষারের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে এলাকাবাসী কয়েকজনের ধারণা, প্রেমঘটিত কারণে তুষার আত্মহত্যা করে থাকতে পারেন।

