মথুরা মৎস্যজীবি সমিতির বঞ্চিত সদস্যদের সংবাদ সম্মেলন

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া সদরের মথুরা মৎস্যজীবি সমিতির বঞ্চিত সদস্যরা শনিবার (১৭ মার্চ) সংবাদ সম্মেলন করেছে মহাস্থান প্রেসক্লাবে। বঞ্চিত সদস্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন।

শনিবার (১৭ মার্চ) বিকালে মহাস্থান প্রেসক্লাবে মথুরা মৎস্যজীবি সমবায় সমিতির (রেজি নং ৪৫৫) বঞ্চিত সদস্যগণ লিখিত বক্তব্যে বলেন, আমরা বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মথুরা গ্রামের বাসিন্দা। মথুরা মৎষ্যজীবি সমিতির জন্মলগ্ন থেকে মৎস্যজীবি কার্ডধারী সদস্য। নিয়মিত চাঁদা ও সহযোগিতা দিয়ে আসছি। আমরা সমিতির হিসাব চাইলে তালবাহানা করে।

বক্তব্যে তারা আরো উল্লেখ করেন, আমরা জানতে পারি আমাদের অনেক সদস্যকে বাদ দিয়ে ভুয়া সভাপতি সাধারণ সম্পাদক সাজিয়ে কোনো প্রকার হিসাব-নিকাশ ও নির্বাচন না করে গায়ের জোরে, আমাদেরকে সদস্য পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেই এবং অভিযোগের কপি বগুড়া জেলা প্রশাসক, সমবায় অফিস ও জেলা সমবায় সমিতি অফিসে জমা দিয়েছি।

বিষয়টি তদন্ত সাপেক্ষে আমাদেরকে সমিতির সদস্য পদ বহাল রেখে, নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটি নির্বাচিত করার দাবি জানাচ্ছি।

Similar Posts

error: Content is protected !!