ভারতের খ্যাতিমান নির্মাতার সাথে বিয়ে হচ্ছে মিথিলার?

আমাদের নিকলী ডেস্ক ।।

ভারতীয় শীর্ষ গণমাধ্যমে সেদেশের নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রীকে নিয়ে সম্ভাব্য সম্পর্কের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম নির্মাতা সৃজিত মুখার্জি’র প্রেমিকা হিসেবে বাংলাদেশি অভিনেত্রী মিথিলার দিকে তীর ছুঁড়েছে। একই সন্দেহ কলকাতার আরেক গণমাধ্যম এই সময়ের।

এর আগে বাংলাদেশের আরেক অভিনেত্রী জয়া আহসানের সাথেও জাতিস্মর নির্মাতা সৃজিতের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। জয়াকে সৃজিত বিয়ে করতে যাচ্ছেন বলে শোনা গিয়েছিল। কিছুদিন আগে জয়া-সৃজিত সম্পর্কে ফাটল স্পষ্ট হয়।

মোস্ট এলিজিবল ব্যাচেলর নির্মাতা সৃজিত মুখার্জি’র জীবনে “রহস্যময় নারী” হিসেবে আখ্যায়িত করা হয়েছে মিথিলাকে। রাজারহাটে একান্ত মুহূর্তে তাঁদের দেখা গেছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। মিথিলাই নাকি সেই নারী যিনি সৃজিতের জীবনে স্থিরতা আনতে যাচ্ছেন।

রাফিয়াথ রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জি

বাংলাদেশের টেলিভিশন নাটকের প্রিয় মুখ রাফিয়াথ রশীদ মিথিলা। সঞ্চালনা-গানেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গায়ক-অভিনেতা তাহসানের সাবেক স্ত্রী মিথিলা।

নিজের প্রযোজনা সংস্থা থেকে একাধিক সিনেমা নির্মাণের পাশাপাশি মিউজিক ভিডিও’র সঙ্গে যুক্ত সৃজিত। তার প্রতিষ্ঠানের নতুন ভিডিওতে থাকছে বাংলাদেশের গায়ক অর্ণবের গান। সেই ভিডিও’র দৃশ্যায়ন হয়েছে পশ্চিমবঙ্গের রায়চকে। সেখানে ইন্দ্রাশিস রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মিথিলা; যিনি সম্পর্কে অর্ণবের মামাতো বোন।

আর শুধু প্রেম নয়, একেবারে ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে জানা গেছে, আগামী বছরের শুরুতেই নাকি বিয়ের কথা ভাবছেন সৃজিত। কাকে বিয়ে করতে যাচ্ছেন? তিনি কি মিথিলা? সংশ্লিষ্টরা দুই ও দুই মিলিয়ে চার করে ফেলছেন। এই নির্মাতাকে নিয়ে এখন কলকাতা শহরে বেশ আলোচনা হচ্ছে, আর ঢাকায় মিথিলাকে নিয়ে আলোচনা হবে- এটাই স্বাভাবিক।

সূত্র : কালের কণ্ঠ

Similar Posts

error: Content is protected !!