মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
লাখাইয়ে “এইচএসসি ২০১৯”-এর চতুর্থ দিনে ইংরেজী দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে সোমবার (৮ এপ্রিল ২০১৯) লাখাই “মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ” কেন্দ্রে ৯ পরীক্ষার্থী অবৈধভাবে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢুকে পরীক্ষায় অংশ নেয়ার দায়ে বহিষ্কার হয়েছে।
কেন্দ্র সূত্রে জানা যায়,বহিষ্কৃতরা হলেন লক্ষণ সরকার, এনামুল হক, মো রবিউল মিয়া, রনি পাল, সুজন সরকার, অঞ্জন গোপ, খোকন সরকার, কাজল দাশ ও সাইফুল ইসলাম।
কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর সাথে আলাপকালে জানান, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা ও সঙ্গে রাখার দায়ে উল্লেখিত ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তার বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখা ও ব্যবহারের ওপর নিষেধ রয়েছে।

