অষ্টগ্রামে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফগ্যা আটক

আমাদের নিকলী ডেস্ক ।।

অষ্টগ্রামে গাঁজাসহ হাবিব মিয়া ওরফে ফগ্যা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল ২০১৯) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য-অষ্টগ্রাম দালান হাটির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শনিবার (২০ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হাবিব মিয়া ওরফে ফগ্যা অষ্টগ্রাম উপজেলার মধ্য-অষ্টগ্রাম দালান হাটির ইনচু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হাবিব মিয়া দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার এস আই মো. হানিফ সরকার মাদক ব্যবসায়ী হাবিবের বসতবাড়িতে অভিযান চালান।

অভিযানে মাদক ব্যবসায়ী হাবিবকে হাতেনাতে আটকের পর তার কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার (২০ এপ্রিল) কিশোরগঞ্জের আদালতে চালান দেয়া হয়েছে বলে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মোল্যা জানিয়েছেন।

সূত্র : কিশোরগঞ্জ নিউজ

Similar Posts

error: Content is protected !!