মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
লাখাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে সহঃকমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
সভায় প্রধান আলোচক লাখাইর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ প্রতিহত ও প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালাতে ও আসন্ন শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালনে এবং পূজায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা প্রাশাসনকে আহ্বান জানান।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মুক্তার হোসেন বেনু, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, এনামুল হক মামুন, আবুল কাশেম মোল্লা ফয়সল, আবু রেজা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য, জ্যোতিরঞ্জন সিংহা স্বপন, আশীষ দাশ গুপ্ত।
এদিকে একই দিনে আসন্ন শারদীয় দুর্গা পুজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে বিশেষ আইন শৃংখলা কমিটির সভা সহঃকমিশনার ভূমি সভাপতিত্বে বিশেষ আইন শৃংখলা বিষয়ক সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

