ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে কৃষকদের কাছ থেকে সরকারি গুদামে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। ২০ নভেম্বর বুধবার সকাল ১০টায় ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী গুদাম চত্বরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় ধান ক্রয় কমিটির সভাপতি এবং ইউএনও গনপতি রায়, ওসি জাকিরুল ইসলাম, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান, আগ্রাদিগুন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবিপ্রয় রায়, খাদ্য পরিদর্শক আবুল হোসেন, সহকারী উপ খাদ্য পরিদর্শক তাপস কুমার প্রামানিক, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, আ’লীগ নেতা ওবায়দুল হক সরকার, চাতাল মালিক সামসুজ্জোহা হাকিম, কৃষকলীগ সম্পাদক জহুরুল হক, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, মোতারফ হোসেন মুকুল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
গুদাম কর্মকর্তা জানান, ২৬ টাকা দরে কৃষকের কাছ থেকে ধামইরহাট গুদামে ১ হাজার ২৮৭ মেট্রিক টন, রাঙ্গামাটি গুদামে ২৬০ মেট্রিক টন ও আগ্রাদ্বিগুন গুদামে ৪৮৪ মেট্রিক টনসহ মোট ২হাজার ৩১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।


