আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
গ্রামীণ ব্যাংক উমার ধামইরহাট শাখার ব্যাবস্থাপনায় ভিক্ষুকদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় শাখা ব্যবস্থাপক জাহিদুর রহমান আমাইতাড়া শাখা কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত প্রত্যেককে ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ৮ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ২ কেজি লবণ, ৪টি সাবান ও নগদ ৬০০ টাকা করে প্রদান করা হয়। ভালো প্যাকেজ সহযোগিতা পেয়ে ভিক্ষুকরা গ্রামীণ ব্যাংকের মঙ্গল কামনা করেন।
গ্রামীণ ব্যাংক আমাইতাড়া শাখা ব্যবস্থাপক জাহিদুর রহমান বলেন, সমাজে মানুষের কাছে যারা হাত পেতে খাবার ও অর্থ সংগ্রহ করে, তাদের চেয়ে এ সমাজে অবহেলিত আর কেউ নয়। সে কারণে ভিক্ষুকদেরকে নির্বাচন করেছি এবং তাদের প্রত্যেককে ১ মাসের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। যাতে করে তারা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরো একমাস ঘরে বসে থেকে খেতে পারে।


