ধামইরহাটে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে সহপাঠি শ্রীঘরে

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ লম্পট ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনাটি উপজেলার হাটনগর এলাকার।

থানার এজাহার সূত্রে জানা যায়, ১৭ জুলাই রাতের খাবার শেষে হাটনগর গ্রামের মৃত সাইফুল ইসলামের স্ত্রী তার কলেজ পড়ুয়া মেয়ে ও পরিবারের অন্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ১৭ জুলাই দিবাগত রাত ৩টার দিকে বড় মেয়ে জগদল আদিবাসী স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী (১৮) চিৎকার করে। মেয়ের চিৎকার শুনে মেয়ের ঘরে গিয়ে একই শ্রেণির শিক্ষার্থী রুপনারায়নপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৮) কর্তৃক মেয়েকে ধর্ষণ করতে দেখে। এ সময় শাহানাজ বেগম স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় ধর্ষক আরিফুলকে আটক করে থানায় খবর দেয়। থানা পুলিশ ধর্ষক আরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ভিকটিমের মা শাহানাজ বেগম বাদী হয়ে ধর্ষণের অভিযোগ করলে তা ধর্ষণ মামলা রেকর্ড করে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা নং-২০, তারিখ-১৮/০৭/২০২০ ইং।

Similar Posts

error: Content is protected !!