মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাবেক স্টেশনমাস্টার আবু ইদ্রিস রোববার বিকাল ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার পর পরই তার অসুস্থ স্ত্রী ১০টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
বাদ জোহর মরহুমার জানাজা শেষে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তারা দুই ছেলে, সাত মেয়ে-জামাই, নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লাহিড়ীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ, সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নান রিপুসহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

