আমাদের নিকলী ডেস্ক ।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়েছে। ১৪ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়; যা আগামী ১০ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত চলবে। বাসস
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd/admission) থেকে জানা যাবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

