গ্রাহকপ্রতি ১৫টির বেশি সিম রাখা যাবে না

আমাদের নিকলী ডেস্ক ।।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইলের সিম গ্রহণের সংখ্যা নির্ধারণ করে দিয়েছে। এখন থেকে একজন গ্রাহক ১৫টির বেশি সিম নিতে পারবেন না। কোনো গ্রাহকের কাছে ১৫টির বেশি সিম বা রিম থাকলে তা নিজ থেকে অপারেটরের সাথে যোগাযোগ করে বন্ধ করে দিতে হবে। ১৫টির পর যদি কারও কাছে সিম থাকে তা অবৈধ বলে গণ্য হবে।

৫ ডিসেম্বর মঙ্গলবার বিটিআরসি মোবাইল অপারেটরদের এক নির্দেশনা পাঠায়। সেখানে বলা হয়েছে, গ্রাহকরা অতিরিক্ত মোবাইল সিম বন্ধ না করলে কমিশন পরবর্তীতে বাড়তি সিমগুলো কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধন বাতিল ও বন্ধ করে দিতে পারবে।

২০১৬ সালের আগস্টে বিটিআরসি সর্বোচ্চ ৫টি সিম রাখার অনুমতি দেয়। তার আগে জুনের ২০ তারিখে গ্রাহক প্রতি ২০টি সিম রাখার সীমা বেঁধে দিয়েছিল প্রতিষ্ঠানটি। পরবর্তীতে গত ২৪ অক্টোবর বিটিআরসি আগের সব অনুমতি বাদ দিয়ে সর্বোচ্চ একজন ১৫টি মোবাইল সিম রাখতে পারবে বলে জানায়।

সূত্র : ১৫টির বেশি মোবাইল সিম রাখা যাবে না  [প্রিয় ডটকম, ৫ ডিসেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!