বগুড়া-রংপুর মহাসড়কে পানি জমে পরিবেশ দুষণ

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান হাট অংশে মহাসড়কের পাশে পানি নিস্কাষণের জন্য ড্রেন ব্যবস্থা না থাকায় মাছ, মাংস হাটের পানি টিউবওয়েলের পানি মহাসড়কের পাশে নীচু জায়গায় জমে থাকে, হাটের আবর্জনা ফেলা হয়। এসব কারণে পানি পচে দুর্গন্ধের সৃষ্টি হয়ে পরিবেশ দুষণ হলেও পরিচ্ছন্নতার দায়িত্ব কেউই নিচ্ছেন না।

এখানে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে, যখন দুটি গাড়ি ক্রস করে তখন মটর সাইকেল, বাইসাইকেল, পায়ে হাঁটা মানুষ পচা পানির কারণে কোনো দিকে যেতে না পারায় যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া হাটের মানুষ এই জায়গায় রিক্সা, ভ্যান, সিএনজি অটোরিকশা, ভটভটিতে উঠা-নামা করেন। সবজি বিক্রেতারা সবজির গাড়ি হাটে ঢুকায়। ফলে এখানে সব সময় যানজট লেগেই থাকে।

মহাস্থান হাট থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব পেলেও হাটের উন্নয়ন না হওয়ায় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সচেতন এলাকাবাসী সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

Similar Posts

error: Content is protected !!