মহাস্থান প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

শুক্রবার (২৫ মে ২০১৮) মহাস্থান প্রেস ক্লাবে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি আব্দুল বাছেতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৩৭, বগুড়া ২, শিবগঞ্জ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ এমপি।

প্রধান আলোচক ছিলেন মাওলানা আমিনুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, ১২নং রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজ, আব্দুর রহিম বগড়া ব্যুরো চিফ বাংলাভিশন বগুড়া অফিস, আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ সাংবাদিক ইউনিয়ন বগুড়া, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, গোলাম রব্বানী পুটু, মোজাফ্ফর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!