কারপাশা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নতুন কমিটি

আমাদের নিকলী ডেস্ক ।।

সুমন মাহমুদকে সভাপতি এবং আবু তালেবকে অবৈতনিক সম্পাদক করে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (BCDS)-এর নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ জুন ২০১৮) দুপুরে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ২ বছরমেয়াদী ১৩ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে ইফতেখার জামান রৌশন ও শরিফুল হাসান শুভ্র নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন : ইমদাদুল হক প্রদীপ, হারুন অর রশিদ, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান, মোশারফ হোসেন শামীম, আনিসুর রহমান বুলেট, তৌফিক মিয়া, মো. রমিজ উদ্দিন ও সজিব আহম্মেদ।

নিকলী উপজেলা কমিটির সভাপতি সেলিম মিয়া, সহ-সভাপতি সাইফুল ইসলাম ও জুয়েল মিয়া এবং অবৈতনিক সম্পাদক সঞ্জয় কুমার সাহার উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

সূত্র : নিকলীতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নতুন কমিটি  [কিশোরগঞ্জ নিউজ, ২ জুন ২০১৮]

Similar Posts

error: Content is protected !!