মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর ২০১৮) লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করলেন মোসাঃ শাহীনা আক্তার।

বিসিএস ৩১তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সাবেক ইউএনও মোঃ ওবায়েদুর রহমানের স্থলাভিসিক্ত হলেন।
উল্লেখ্য, নবাগত নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তার কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন।

