লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

গতকাল শুক্রবার শ্রদ্ধাবনত চিত্তে লাখাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে উপজেলা সভাকক্ষে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, আব্দুল মতিন মাস্টার, প্রেসক্লাব সভাপতি আলীনোয়াজ, দেবাশীষ আচার্য্য প্রমুখ।