ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে স্মরণকালের শ্রেষ্ঠ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ৯টায় উপজেলার আগ্রাদ্বিগুনে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জাামান সরকার এমপি। এ সময় প্রায় দুই কিলোমিটার লম্বা একটি র্যালি হুইপ শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে আগ্রাদ্বিগুন, বাজ্রা, ফুটবল মাঠ প্রদক্ষিণ করে।
পরে ইউপি চেয়ারম্যান মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ শহীদুজ্জামান সরকার এমপি বলেন, অতীতের সকল সরকারের চেয়ে আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে একমাত্র দাবিদার, আর এই উন্নয়নকে ত্বরান্বিত করতে আবারও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি নুরুজ্জমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সম্পাদক মাওলা গোলাম কিবরিয়া, সমন্বয়ক আব্দুল মজিদ, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সম্পাদক আকতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অপরদিকে ১৭ ডিসেম্বর ধামইরহাট উপজেলা আলেম, ওলামা ও হাফেজ ক্বারীগণ দলীয় অফিসে মিলাহ মাহফিল শেষে নির্বাচনী মহড়া নিয়ে নৌকার প্রতীকের প্রচারণায় এলাকাবাসী নৌকার বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করছেন।


