ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে সকাল থেকেই প্রতিটা বাড়ি ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী শহীদুজ্জামান সরকার। ইতিমধ্যেই উপজেলার আগ্রাদ্বিগুন, খেলনা, উমার, আলমপুর, ধামইরহাটসহ পত্নীতলার উপজেলার বেশিরভাগ ইউনিয়ন গণসংযোগ ও প্রচারণা করেন।
শুক্রবার উপজেলার আলমপুর ইউনিয়নে প্রচারণাকালে জাতীয় সংসদের হুইপ ধামইরহাট পত্নীতলা আসনের সাংসদ ও নির্বাচনে পদপ্রার্থী শহীদুজ্জামান সরকার বলেন, শান্তির প্রতীক হলো নৌকা মার্কা। বাংলাদেশে শান্তি ও সম্প্রীতির বন্ধন তৈরিতে নৌকা মার্কার বিকল্প নেই।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, আনম আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, পৌর আ’লীগ সভাপতি আ. মুকিত কল্লোল, সম্পাদক মুক্তাদিরুল হক, যুবলীগ সভাপতি জাবিদত হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।


