ধামইরহাটে বড়দিন উপলক্ষে আলোচনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার বেনীদুয়ার মিশনে ফাদার কর্ণেলিউস মূর্মুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যীশু খ্রিষ্টের জন্মদিনের কেক কাটেন ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান।

এ সময় উপজেলা পারগানা বাইসি’র সভাপতি সেবাস্তিয়ান হেমরম, সম্পাদক খুরশিদ পাহান, উপদেষ্টা জিল্লু মার্ডি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক রামজনম রবিদাস, পৌর সভাপতি প্রদীপ কুমার আগাওয়াল, ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য জোনাস হেমরম প্রমুখ বক্তব্য রাখেন।

বড়দিন উপলক্ষে শান্তি-সম্প্রীতি বজায় রাখার নিমিত্বে নিজ নিজ অবস্থান থেকে সকলেই ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Similar Posts

error: Content is protected !!