মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
২০১৯ সালের প্রথম দিনে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া দ্বীমুখি উচ্চ বিদ্যালয়ে সরকার প্রদত্ত বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব পালন করা হয়।
প্রধান অতিথি হিসাবে বই বিতরণ করেন, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আজহারুল হান্নান রিপু।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মোস্তা, শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

