ধামইরহাট উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন চান আনম আফজাল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আনম আফজাল হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আবুমুছা স্বপনের সভাপতিত্বে ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিকেল ৪টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজনীতিতে আসা ২ যুগের অধিককাল অতিক্রান্ত রাজনৈতিক ও উদ্ভাবনী চিন্তাবিদ, তারুণ্যপ্রিয় ব্যক্তিত্ব আবু নাছের মো. আফজাল হোসেন জানান, তার ব্যক্তি জীবনে দীর্ঘদিন সাংবাদিকতা ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রবার্তা পত্রিকার সম্পাদনা, আদিবাসী ও সংখ্যালঘুদের জীবন ও কর্মকে উপজীব্য করে তার নাটক “আলোর পথে” মঞ্চায়ন, ৯ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে বিশেষ ভূমিকা পালন, গত ২০১৮ সালে বন্যাকবলিত ধামইরহাট উপজেলার বন্যার্তদের মাঝে বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে প্রায় ৩০ লাখ টাকার ত্রাণ-সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন।

তিনি রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও বর্তমানে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। আগামী উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে ও দলের সকল সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান।

নির্বাচিত হলে ধামইরহাট উপজেলার শিক্ষিত বেকারদের নিয়ে কৃষি ক্ষেত্রকে উন্নত করতে কৃষি যন্ত্রাংশ শিল্প কারখানা স্থাপন করে বিভিন্ন পদক্ষেপসহ ধামইরহাট উপজেলার আলতাদিঘী, জগদ্দল বিহার, ভীমের পান্টি, হরগৌরি মন্দির, আগ্রাদ্বিগুন অগ্রপুরি বিহার (হলুদ বিহার) সংস্কারসহ দর্শনীয় স্থানগুলোকে পর্যটক আকর্ষণীয় করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও ধামইরহাট আইটি’র পরিচালক মেহেদী হাসান, ক্লাবের সদস্য মোতারফ হোসেন মুকুল, প্রভাষক শামীম রেজা, পাস্কায়েল হেমরম, রেজুয়ান আলম, মেহেদী হাসান উজ্জল, রাসেল মাহমুদ, মেহেদী হাসান রাজু, অরিন্দম মাহমুদ, তাওসিল ইসলাম প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!