ধামইরহাটে প্রদর্শনীভুক্ত কৃষকদের প্রশিক্ষণ প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে রবি মৌসুমে রাজস্ব খাতের আওতায় প্রদর্শনীভুক্তদের নিয়ে কৃষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২৭ জানুয়ারি দিনব্যাপী ১৫০ জন কৃষককে গম, ভুট্টা, বোরো ধান, সরিষা, বিটি বেগুন ও পিঁয়াজ চাষাবাদ ও প্রদর্শনী বিষয়ে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মাসুদুর রহমান।

প্রশিক্ষণ প্রদানে আরও অংশ নেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. মো. আব্দুল আজিজ, অতিরিক্ত উপ-পরিচালক মাহবুবুর রহমান, আহসান শহীদ সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ডা. সেলিম রেজা প্রমুখ।

কৃষি দপ্তর জানায়, ধামইরহাট উপজেলাকে কৃষি বিভাগের আওতায় সকল কৃষকদের মানসম্মত প্রশিক্ষণ প্রদান করে কৃষিপণ্য উৎপাদনে তাদের দক্ষভাবে গড়ে তোলাই কৃষি অফিসের মূল লক্ষ্য।

Similar Posts

error: Content is protected !!