ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ট্রাকের পাচায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে খেলনা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে খেলনা ইউনিয়ন আ’লীগ নেতা বকুল হোসেন জানান, খড়িবোঝাই একটি ট্রাক খেলনা-দেবীপুর সড়কের শেখ রাসেল ক্লাবের ১শত গজ অদূরে যাওয়াকালীন উপজেলার খেলনা ইউনিয়নের আমন্ত গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে আলাউদ্দিন (৬০) হোচট খেয়ে রাস্তায় পড়ে গেলে দ্রুতগতিতে আসা ট্রাকটি তাকে চাপা দেয়।
এ সময় বৃদ্ধার পুরো মাথা ফেটে গেলে তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, খবরটি শোনামাত্রই ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

