গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেই পতনের ডাক : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেই পতনের ডাক আসবে বাংলাদেশ আওয়ামী লীগে নেতৃত্বাধীন মহাজোট সরকারের। সেই পতন প্রতিরোধের শক্তি কারোরই থাকবে না। কেননা, জনগণ জেগে ওঠার পর পৃথিবীর কোনো সরকার গদিতে থাকতে পারেনি।

মনে রাখবেন, দেশের মানুষ শেখ হাসিনাকে চায় কিন্তু তাঁর দালালদেরকে নয়। যেই দালালদের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি পায় প্রতিনিয়ত। তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথা বলেন।

৩ মার্চ সকাল ১০টায় তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে এ সময় নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান লালবাগ যুব সমাজের সভাপতি তৈয়ব হাসান, চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব সমির দাস, ব্রাহ্মণবাড়িয়া নতুনধারার বাংলাদেশ এনডিবির যুগ্ম আহ্বায়ক করিম এইচ ইমরান, নিরব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!