ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ সবাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, মৎস্য কর্মকর্তা আ. হান্নান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পিআইও ইসরাফিল হোসেন, মুক্তিযোদ্ধা আ. রউফ, ফরমুদ হোসেন, মোকলেছার আলম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক এমকে চৌধুরী জিন্নাহ গুরু, প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিজ্জামান বকুল, তরিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আবু মুছা স্বপন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সাংবাদিক রাসেল মাহমুদ, অরিন্দম মাহমুদ প্রমুখ।
সভায় বঙ্গবন্ধুর জন্মদিন, স্বাধীনতা দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

