মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বুধবার (৬ মার্চ ২০১৯) রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ রিজু শিবগঞ্জের চন্ডিহারা বন্দরে মোটর সাইকেল প্রতিকের অফিস উদ্বোধন শেষে এক নির্বাচনী মিছিল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া ট্রাপিক্যাল গ্রুপের ম্যানেজার শাহনুর আলম শাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মোটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ রিজু বলেন, শিবগঞ্জ উপজেলার উন্নয়নে মোটর সাইকেল মার্কার বিজয় ছাড়া কোন উপায় নেই। মোটর সাইকেল মার্কার প্রচার প্রচারণা ও ভোটারদের অংশগ্রহণ দেখে প্রতিপক্ষের প্রার্থীরা দিশেহারা হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, আমি শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিবগঞ্জের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, শিক্ষার মান, গরীব দুঃস্থদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবো। এজন্য দলমত নির্বিশেষে সকলের কাছে ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করছি।
চন্ডিহারা আলোর মেলা কেজি স্কুলের পরিচালক দুলালুর রহমান দুলালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, করতকোলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান মতি, সাবেক ইউপি চেয়ারম্যান সালা উদ্দীন মিল্লাত, ভবানিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব সুলতান মহমুদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বকুল, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, রায়নগর ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, ছানাউল হক ছানা, শাহিনুর ইসলাম, রেজা উল করিম, আলহাজ্ব মোহাম্মাদ আলী, ঠাণ্ডা মিয়া, আব্দুল লতিফ ফুল মিয়া, গোলাম রব্বানী পুটু, রবিউল হাসান মাসুদ, আফসানা এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী আশরাফ আলী, বেলাল হোসেন, সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান, রুবেল, মেহেদী হাসান বাবু, ওয়াহেদ আলী হাম্মাদ, রঞ্জু মিয়া, মহসিন আলী, ইসরাফিল হোসেন, আব্দুর রহিম, আরিফ ইসলাম সুমন, ছাত্রসমাজ নেতা রাকিবুল হাসানসহ মোটর সাইকেল মার্কার কর্মী ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ভোটারবৃন্দ।


