মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
রোববার (১০ মার্চ ২০১৯) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্থান বন্দরে উপজেলা কাচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল হোসেন বাবুর নেতৃত্বে সরকারি দলের পক্ষের ভাইস চেয়ারম্যান প্রার্থী রিজ্জাকুল ইসলাম রাজু তালা-চাবি মার্কার গণসংযোগ করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইমদাদুল হক মিলন, ছাত্রলীগ নেতা রাসেল, শাহেনশাহ, রাজু, ওমর ফারুক রনি, সেচ্ছাসেবক নেতা সোহেল রানা, মিটু মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।


