শিবগঞ্জে বিশেষ অভিযানে ৩৬০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৬০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই কাজী নজরুল ইসলাম ও এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়। উপজেলার মোকামতলা পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে গাড়ি তল্লাশির সময় দিনাজপুর বিরামপুর থেকে বগুড়াগামী ঢাকা-মেট্রো-ট-১১-৭১৭৫ নং ট্রাক তল্লাশী করে। এসময় গাড়িতে থাকা আমদানি নিষিদ্ধ ৩৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক যুবককে আটক করে।

আটককৃত যুবক জয়পুরহাট জেলার কলাই থানার কাদিপুর গ্রামের মোঃ হবিবর রহমানের পুত্র আবু বক্কর ছিদ্দিক (৩৫)। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মাদক অভিযান অব্যাহত আছে। মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Similar Posts

error: Content is protected !!