ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বেলা ১১টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন পাগল দেওয়ান ফাজিল মাদরাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজের জিবি সদস্য আবু নাছের মো. আফজাল হোসেন।
এ সময় ধামইরহাট সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, শিক্ষানুরাগী ও কমিটির সদস্য মাহফুজার রহমান মুকুল, যুবলীগ নেতা সেলিম মাহমুদ রাজু প্রমুখ।

